Saturday, March 7, 2026

কারখানা বন্ধ ও খোলার সময় নিরাপত্তা কর্মীদের করণীয় -লেখকঃ মোঃ ইজাবুল আলম

কারখানা বন্ধ ও খোলার সময় নিরাপত্তা কর্মীদের করণীয়

লেখকঃ মোঃ ইজাবুল আলম

ফ্যাক্টরি বা কারখানা বন্ধ (Closing) ও খোলার (Opening) সময় নিরাপত্তা কর্মীদের মূল দায়িত্ব হলো জাগ্রত অবস্থায় চোখ নাক কান খোলা রেখে সর্বদা সতর্ক থেকে দায়িত্ব ও কর্তব্য পালন করা। এসময় সিসিটিভি মনিটরিং ও ফিজিক্যাল টহলের মাধ্যমে প্রতিষ্ঠানের সকল প্রকার মালামালের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। খোলার সময় প্রবেশ নিয়ন্ত্রণ এবং বন্ধের সময় সমস্ত দরজা-জানালা, বিদ্যুৎ, ও অগ্নিনির্বাপক ব্যবস্থা লক বা চেক করা তাদের প্রধান কাজ।

ফ্যাক্টরি বন্ধের সময় (Closing Time) দায়িত্ব:

(ক) সব দরজা বন্ধ করা: প্রধান গেটসহ কারখানার সব দরজা, জানালা ও সেফটি লক করা।

(খ) বিদ্যুৎ ও সরঞ্জাম পরীক্ষা: বৈদ্যুতিক সুইচ, মেশিন, এবং অগ্নিনির্বাপক ব্যবস্থা বন্ধ বা চালু (প্রয়োজন অনুযায়ী) নিশ্চিত করা।

(গ) তল্লাশি ও পরিদর্শন: কর্মীরা চলে যাওয়ার পর কোনো অননুমোদিত ব্যক্তি ভেতরে লুকিয়ে আছে কি না তা তল্লাশি করা। এসময় বাথরুম, নামাজ ঘর ইত্যাদি জায়গাগুলো তল্লাশী করে দেখতে হবে।

(ঘ) মালামাল যাচাই: গেট পাসের মাধ্যমে পণ্য আদান-প্রদান নিশ্চিত করা।

(ঙ) লাইট জ্বালানোঃ যথাসময়ে সব সিকিউরিটি লাইট জ্বালানোর ব্যবস্থা করা।

(চ) তালা সিল গালাঃ সকল তালা সীল গালা করার ব্যবস্থা করা।

(ছ) কর্তৃপক্ষের দস্তখতঃ কর্তৃপক্ষের দস্তখত নেওয়ার ব্যবস্থা করা।

(জ) রেজিষ্টার নিরাপদ স্থানে রাখাঃ সকল রেজিষ্টার নিরাপদ স্থানে রাখা।

(ঝ) চাবি যথাস্থানে রাখাঃ যাবতীয় চাবি ঠিক আছে কিনা তা দেখা।

(ঞ) সময়মতো চাবিগুলো হস্তান্তর করাঃ চাবিগুলো যথাসময় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার ব্যবস্থা করা।

(ট) রিপোর্ট দাখিল: দিন শেষে নিরাপত্তা সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো ।

এছাড়াও, যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং অগ্নি নির্বাপক সরঞ্জাম প্রস্তুত রাখা তাদের অন্যতম প্রধান দায়িত্ব।

বন্ধ চলাকালীন দায়িত্বসমূহঃ

(ক) বন্ধের মধ্যে সকল নিরাপত্তা কর্মী (গার্ড ও সুপারভাইজার) যথাসময়ে পোস্টে হাজির হয়ে দায়িত্ব বুঝে নিতে হবে। দায়িত্ব বুঝে নেয়ার পর কোনো মালামাল কমতি বা নষ্ট পাওয়া গেলে তার দায়ভার তাকে নিতে হবে।

(খ) দায়িত্ব বুঝে নেয়ার পর তার দায়িত্বপূর্ণ এলাকা ঘুরে দেখতে হবে যে, কোনো অস্বাভাবিক কিছু পরিলিক্ষিত হয় কিনা। কোনো অস্বাভাবিক পরিলক্ষিত হলে সাথে সাথে যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে।

(গ) ডিউটি চলাকালীন ডিউটি পোস্ট ছেড়ে অন্য কোথাও যাওয়া যাবে না।

(ঘ) সকল গেইট বন্ধ রেখে ডিউটি পালন করতে হবে।

(ঙ) বন্ধের সময় কারখানায় কোনো কাজ করলে কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন করতে হবে।

(চ) বন্ধের সময় কোনো অফিসার ফ্যাক্টরির মধ্যে প্রবেশ করতে চাইলে যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে এবং কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক কাজ করতে হবে।

(ছ) রাতে প্রতি আধা ঘন্টা পর পর টহল ডিউটি দিতে হবে।

(জ) বন্ধের সময় কোনো গেইটের সামনে বহিরাগতদের আড্ডা বা জটলা করতে দেয়া যাবে না।

(ঝ) বন্ধের সময় প্রতি পোস্টে লাঠি, বাঁশি, টর্চ লাইট ও মোবাইল চার্জার রাখতে হবে।

(ঞ) রেজিস্টার খাতায় ও নিজের মোবাইলে যথাযথ কর্তৃপক্ষের মোবাইল নম্বরসহ ফায়ার সার্ভিস, স্থানীয় থানা ও হাসপাতাল এর নম্বর সংরক্ষণ করতে হবে।

(ট) বন্ধের মধ্যে দুই পোস্টের গার্ড একত্রিত হয়ে খোশ গল্পে মত্ত থাকা যাবে না।

(ঠ) নিজের আত্মীয় স্বজন ও বহিরাগতদের পোস্টে আশ্রয় প্রশ্রয় দেয়া যাবে না।

(ড) কোনোক্রমেই ডিউটি চলাকালীন ঘুমানো যাবে না।

(ঢ) যেকোনো তথ্য বা দূর্ঘটনা যেমন, চুরি, ডাকাতি, অগ্নিকান্ড ইত্যাদি সাথে সাথে কর্তৃপক্ষকে জানাতে হবে এবং প্রতিটি ইনসিডেন্ট রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। মনে রাখতে হবে কোনো তথ্য নিজেদের মধ্যে গোপন রাখা যাবে না।

ফ্যাক্টরি খোলার সময় (Opening Time) দায়িত্বঃ

(ক) যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ফ্যাক্টরী খোলার ব্যবস্থা করা।

(খ) তালার সীলগালা ঠিক আছে কিনা তা দেখা।

(গ) সমস্ত গেইট ঠিক আছে কিনা তা দেখা।

(ঘ) সমস্ত চাবি অন্যান্য জিনিসপত্র ঠিক আছে কিনা তা দেখা।

(ঙ) শ্রমিক কর্মচারী যথাসময়ে আইডি কার্ড গলায় ঝুলিয়ে প্রবেশ করছে কিনা তা নিশ্চিত করা।

(চ) শ্রমিক-কর্মচারীরা কোনো কিছু আনলে বা প্রবেশ করালে তা চেক করে ভিতরে প্রবেশ করানো নিশ্চিত করা এবং কর্তৃপক্ষকে অবহিত করা।

(ছ) ফ্যাক্টরীর কাজের সাথে সংশ্লিষ্ট নয় এমন কোনো কিছু আনলে তা কর্তৃপক্ষকে অবহিত করা।

(জ) ফ্যাক্টরীর শ্রমিক বা কর্মচারী নয় এমন কোনো ব্যক্তিকে ফ্যাক্টরীর কোনো শ্রমিক বা কর্মচারী ফ্যাক্টরীতে প্রবেশ করাতে চাইলে তাদেরকে বাধা প্রদান করা এবং উভয়কে কর্তৃপক্ষের নিকট সোপর্দ করা।

(ঝ) ফ্যাক্টরীর কাজের সাথে সংশ্লিষ্ট নয় এমন কোন ব্যক্তিকে ফ্যাক্টরীর ভিতরে দেখলে তাদেরকে বাধা প্রদান করা এবং কর্তৃপক্ষের নিকট সোপর্দ করা।

(ঞ) সন্দেহভাজন ব্যক্তি বা নিষিদ্ধ বস্তু প্রবেশ রোধে তল্লাশি করা।

(ট) কোনা ইনসিডেন্ট থাকলে লিখিত রেজিস্টার কর্তৃপক্ষকে দেখিয়ে স্বাক্ষর করে নিতে হবে।

 (সমাপ্ত)

 

প্রশ্নোত্তর পর্ব

No comments:

Post a Comment

কারখানা বন্ধ ও খোলার সময় নিরাপত্তা কর্মীদের করণীয় -লেখকঃ মোঃ ইজাবুল আলম

কারখানা বন্ধ ও খোলার সময় নিরাপত্তা কর্মীদের করণীয় লেখকঃ মোঃ ইজাবুল আলম ফ্যাক্টরি বা কারখানা বন্ধ (Closing) ও খোলার (Opening) সময় নিরাপত্...